Skip to content

হাসিনাকে ঈদ শুভেচ্ছা খালেদার

স্টাফ রিপোটার ॥

ঢাকা : প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বেগম জিয়ার পে বিএনপির একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়।

বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন, দলের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, আব্দুল আউয়াল খান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।

কুদ্দুসুর রহমান ও আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এ শুভেচ্ছা বার্তা ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছি।’

আওয়ামী লীগ সভানেত্রীর পে দলটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন বলেও জানান তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫