Skip to content

উত্তর বাড্ডার প্রিমিয়াম প্লাজায় ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডার প্রিমিয়াম প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক য়-কতির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে প্লাজায় আগুন লাগে। টানা ৫ ঘণ্টা চেষ্টার পর বুধবার সকাল ৮টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে আগুন পুরোপুরি নেভাতে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ করে কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন রাত তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ভোর ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন পুরোপুরি নেভাতে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

তিনি জানান, আগুনের এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনটির প্রথম চার তলায় আসবাবপত্রের দোকান ছিল। সেখানে ব্যাপক তি হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই ভবনের বাসিন্দারা ছাদে আশ্রয় নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে অনেককে উদ্ধার করেছেন।
ৃ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫