Skip to content

তুরস্কের বিমানবন্দরে গুলি ও বিস্ফোরণে নিহত ৩৬

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
মঙ্গলবার রাতে তুরস্কের কামাল আতাতুর্ক আন্তর্জাতিক বিমান বন্দরে দুই দফা বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এবং কমপে ২০ জন আহত হয়েছে। খবর: বিবিসি।
দেশটির সংবাদ মাধ্যম এনটিভির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারীদের থামাতে পুলিশ গুলি ছোড়ে বিমানবন্দরের প্রবেশমুখে।

তাদের বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেন, আমাকে যে তথ্য দেওয়া হয়েছে তা হলো, প্র্রথমে এক হামলাকারী বিমানবন্দরে প্রবেশ করে গুলি শুরু করে একটি কালাশনিকভ দিয়ে। তারপর নিজেকে উড়িয়ে দেয় আত্মঘাতি হামলায়।

তুরস্কের মিডিয়া সূত্রে জানা গেছে। হামলাকারী ছিলো দুই জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫