Skip to content

ভূয়া রেজিস্ট্রেশন : এয়ারটেলের ১ লাখ সিমসহ আটক ২২

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: একজনের আঙ্গুলের ছাপ নিয়ে অন্যের নামে সিম রেজিস্ট্রেশন করে বিক্রির অভিযোগে এয়ারটেলের প্রায় ১ লাখ সিম জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে এয়ারটেলের কয়েকজন কর্মকর্তাও রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, বিটিআরসি ও সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিমকার্ড রেজিষ্ট্রেশনের সময় কয়েক ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে তাদের নামে অন্য মোবাইল ফোনের নম্বর রেজিষ্ট্রেশন করে। এমন অভিযোগ এয়ারটেল অপারেটরে পড়ার পর তারা বিটিআরসি’র দারস্থ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫