Skip to content

জ্যাকলিনের এক শর্ত

বিনোদন ডেস্ক ॥

রূপালি পর্দায় ভিন্ন ভিন্ন ঘরানার ছবিতে কাজ করতে চান বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এমনকি প্রাপ্তবয়স্কদের উপযোগী সেক্স কমেডিতেও অভিনয় করার ইচ্ছা আছে তার। তবে শর্ত একটাই- নির্মাণশৈলী হতে হবে নান্দনিক।

সেক্স কমেডিতে কাজ করলে স্বাচ্ছন্দ্যবোধ করবেন কি-না জ্যাকলিনের কাছে জানতে চেয়েছেন ভারতীয় সাংবাদিকরা। উত্তরে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘জানি না… এটা নির্ভর করবে বানানোর কৌশলের ওপর। হালকা মেজাজও থাকা চাই। তাই কে নির্মাতা আর তিনি কীভাবে ছবিটি বানাচ্ছেন তার ওপরই নির্ভর করবে আমার অভিনয়।’

হলিউডের ছবিতেও কাজ করতে আপত্তি নেই জ্যাকলিনের। শ্রীলঙ্কান এই সুন্দরী বলেন, ‘ব্যাটে-বলে মিলে গেলে অবশ্যই হলিউডে কাজ করবো। এখন চলচ্চিত্র বৈশ্বিক রূপ নিয়েছে। অভিনয়শিল্পীরাও এখন বৈশ্বিক। যতো বেশি সম্ভব নানারকম ছবিতে যুক্ত হতে পারলে সত্যিকার অর্থে ভালো লাগবে আমার। এরই মধ্যে টরন্টো ও ব্রিটিশ মুক্ত ছবিতে কাজ করেছি। সেইসব অভিজ্ঞতা থেকে বলছি, চেনা গন্ডির বাইরে অন্য দেশের অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার। হলিউডে কাজ করার মতো সুযোগ এলে তা আমার জন্য বড় পাওয়াই হবে।’

জ্যাকলিনকে সামনে দেখা যাবে রোহিত ধাওয়ান পরিচালিত ‘ঢিশুম’ ছবিতে। এতে তার সহশিল্পী জন অ্যাব্রাহাম, বরুণ ধাওয়ান ও অয় খান্না। এটি মুক্তি পাবে ২৯ জুলাই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫