Skip to content

টেস্টে ১০ হাজার রান করা অসম্ভব: তামিম

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার তামিম ইকবাল। তাই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে প্রথম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করাটা তার কাছে প্রত্যাশা করা যায়। কিন্তু এই ব্যাটসম্যান জানিয়েছেন যে বছরে দুটি বা একটি টেস্ট খেলে ১০ হাজার রান করা অসম্ভব।

তামিম টেস্টে ৪২ ম্যাচ খেলে ৩ হাজার  ১১৮ রান করেছেন। তার মতে, এভাবে খেললে টেস্টে তার পে ১০ হাজার রান করা তো অসম্ভব।

তামিম ইকবাল বলেন, ‘আমরা এখন যে হারে টেস্ট ম্যাচ খেলছি তাতে এই মাইলফলক স্পর্শ করা সম্ভব নয়। এমনকি আমি এটা প্রত্যাশাও করতে পারি না। ভেবে দেখেন, আমরা বছরে কতটি টেস্ট ম্যাচ খেলি। দুটি বা তিনটি। সুতরাং একজন ব্যাটসম্যান হিসেবে আমি বুঝতে পারছি যে বছরে একটি বা দুটি ম্যাচ খেলে এটা অর্জন করা সম্ভব নয়। বছরে ন্যূনতম সাত বা আটটি টেস্ট ম্যাচ খেলা দরকার।’

১০ হাজার রান করার শর্ত হিসেবে তামিম বলেন, ‘আমি যদি আরো ১০ বছর ক্রিকেট খেলতে পারি এবং বছরে সাত বা আটটি করে টেস্ট ম্যাচ খেলি। তাহলে ১০ হাজার রান করা সম্ভব হতে পারে।’

বাংলাদেশের এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ১৫২ ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাতে চার হাজার ৭১৩ রান করেছেন। তামিম জানিয়েছেন যে ওয়ানডেতে ১০ হাজার করা করা তার পে সম্ভব হতে পারে।

চট্টগ্রামের এই ক্রিকেটার বলেন, ‘আমি কোনো একটি ফরম্যাটে ১০ হাজার রান করতে চাই। বর্তমানে যে অবস্থা তাতে মনে হচ্ছে যদি আমি আরো ১৫০টি ওয়ানডে ম্যাচ খেললে ১০ হাজার রান করতে পারব।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫