Skip to content

রোটারী কাব অব ভাওয়াল কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

বিজ্ঞপ্তি ॥ গতকাল ১ জুলাই বিকাল ৪টায় রোটারী কাব অব  ভাওয়াল ও রোটারাক্ট কাব অব ভাওয়াল গ্রীণ উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশন অফিস প্রাঙ্গনে ২০০ জন দুস্থদের মাঝে সেমাই- চিনি, গুরু দুধ বিতরণ করা হয়। তাছাড়াও উক্ত অনুষ্ঠানে একজন দরিদ্র মহিলাকে বিনামূল্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারিয়ান কাজী আলিমুদ্দিন বুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কাব জি এস আর মনির হোসেন, ভাওয়ালের প্রেসিডেন্ট দ্বীন মোহাম্মদ সেলিম, চার্টার প্রেসিডেন্ট ইমতিয়াজ সাজু, প্রেসিডেন্ট ইলেক্ট আঝারুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রেজাউল কবির স্বপন, সেক্রেটারী আলী হোসেন সহ ডাঃ রজত, রতন, মোস্তফা, সায়েম, হাশেম, ভাওয়াল গ্রীণের প্রেসিডেন্ট রকি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নতুন রোটারী বছরের স্লোগান “রোটারী সার্ভিং হিউমিনিটি” এই মূল মন্ত্রকে সামনে রেখে সারা বছর এ কাব এধরনের সার্ভিস প্রজেক্ট করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫