Skip to content

এবার অন্তরঙ্গ দৃশ্যে দীপিকা-শাহরুখ!

বিনোদন ডেস্ক ॥
সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবতী’ ছবিতে রাণীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোণ। ছবিতে রাজার চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খান। সেখানে দীপিকা ও শাহরুখকে কিছু অন্তরঙ্গ দৃশ্যে দেখা যেতে পারে।

ছবিটির বিষয়ে কথা বলতে যেয়ে একটি সূত্র মিড-ডেকে বলেছে, হৃত্বিক ও দীপিকার রসায়ন এখনো অনস্ক্রিনে দেখা যায়নি। নির্মাতারা তাদেরকে নেয়ার েেত্র চিন্তা-ভাবনা করেছিলেন। অন্যদিকে, শাহরুখও এই প্রজেক্টে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। সেপ্টেম্বরে ছবিটির শুটিং কাজ শুরু হবে। সেজন্য খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বানশালি।

বলিউডের ভেতরকারদের দাবি, চরিত্রটি করার েেত্র শাহরুখ খানকে বেশি প্রাধান্য দেয়া হতে পারে। কেননা, বানশালির সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে।

এর আগে এই চরিত্রের জন্য ভিকি কৌশালের নাম শোনা গিয়েছিল। কিন্তু দীপিকা নাকি তার সঙ্গে অভিনয়ের েেত্র কোনো আগ্রহ দেখাননি। বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করতে চেয়েছেন তিনি। খবর: ওয়ান ইন্ডিয়া।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫