Skip to content

শ্রীপুরে জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তাস, জঙ্গীবাদ ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক নূরুল ইসলাম, সেলিম মোল্লা, হাবিবুর রহমান মৃধা, প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, তায়েব হোসেন, সোহরাব হোসেন, শিক্ষক প্রতিনিধি হরি নারায়ণ চৌহান, কর্মচারী নেতা বিল্লাল হোসেনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অপরদিকে, বেলা পৌণে ১১টায় শ্রীপুর উপজেলার ফাউগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান ও সিনিয়র সহকারী শিক্ষক জাহিদ হোসেনের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ ছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী স্বতঃস্ফুর্ত মানববন্ধনের খবর পাওয়া গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫