Skip to content

কালিয়াকৈরে পিকআপের ধাক্কায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক (৩২) নিহত হয়েছেন। প্রাথমিক নিহতের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (০২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, সকালে ওই যুবক পায়ে হেঁটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিল। এসময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার পরনে সাদা রংয়ের প্যান্ট ও কালো টি-শার্ট রয়েছে। পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫