Skip to content

জন কেরি ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা পৌঁছছেন। সোমবার সকাল ১০টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট। ১০টা ২৪ মিনিটে ফ্লাইট থেকে নামেন জন কেরি।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রথমবারের মতো ১০ ঘণ্টার ঝটিকা সফরে ঢাকা আসলেন তিনি।

দুপুর ১২টায় তিনি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখান থেকে দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গিয়ে তিনি পরারাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে তিনি যাবেন মিরপুরে তৈরি পোশাক কারখানা পরিদর্শনে। সেখান থেকে যাবেন ধানমণ্ডির ইএমকে সেন্টারে। সেখানে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর গুলশানে যুক্তরাষ্ট্র দূতাবাসে যাবেন তিনি। সেখান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে জন কেরি দেখা করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে।

ঢাকা থেকে দিল্লি যাবেন জন কেরি। সেখানে তিন দিন অবস্থান করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫