Skip to content

গাজীপুর প্যারামেডিকেল কলেজে জঙ্গিবিরোধী আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর প্যারামেডিকেল কলেজের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কলেজ ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজটির অধ্যক্ষ মোঃ আল-আমিন মোল্লা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাসন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এস এম মোকছেদ আলম। প্রধান আলোচক কলেজটির পরিচালক (প্রশাসন) আছাদুল্লাহ সরকার। প্রভাষক আহসান হাবিবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক আরিফ হোসেন, প্রভাষক আফরোজা সুলতানাসহ বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী বৃন্দ।

20160903_110527
বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মোকাবেলায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে নিজ নিজ এলাকায় তা কঠোর হস্তে দমলে মোকাবেলা করবেন। জঙ্গিবাদবিরোধী  কর্মকান্ডে কোন ব্যক্তিকে সন্দেহ হলে তা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে সাথে নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তথ্য দিয়ে সহযোগিতার কথা জানান বক্তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫