Skip to content

টাম্পাকোতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩৫

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : টঙ্গীর টাম্পাকো ফয়লস লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাসেল (২৬) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাসেল সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামের হাসান আলীর ছেলে।

এদিকে এনিয়ে মৃতের সংখ্যা ৩৫ এ দাঁড়িয়েছে। নিখোঁজের তালিকায় রয়েছেন ১১ জন। এর মধ্যে ৬ জনের পরিচয় সনাক্ত করা যায়নি।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় আহত হন রাসেল। পরে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মারা যান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫