Skip to content

শনিবার সরকারি অফিস খোলা থাকবে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ঈদের আগে একদিন ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর শনিবার খোলা থাকছে সরকারি অফিস-আদালত।

গত ১৩ সেপ্টেম্বর ঈদ-উল আজহার তিন দিনের (১২-১৪ সেপ্টেম্বর) ছুটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ সেপ্টেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

ওই প্রজ্ঞাপনে ঈদ-উল আজহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর রোববার ছুটি ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল।
এদিকে কর্মকর্তা-কর্মচারীরা ছয় দিনের ছুটি কাটিয়ে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অফিস করেছেন।

এর আগে গত ৭ জুলাই উদযাপিত ঈদ-উল-ফিতরের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা থাকায় ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫