Skip to content

গাজীপুরে দু’টি জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ২

গাজীপুরে দু’টি জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ২
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান ও নোয়াগাঁও পাতারটেক এলাকায় পৃথক দু’টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব। এর মধ্যে হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগানের অভিযানে ২ জঙ্গি নিহত হয়।
শনিবার (০৮ অক্টোবর) সকালে হাড়িনালা ও ১০টার দিকে পাতারটেক এলাকায় প্রফেসর ওসমানের ২য় তলা একটি বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

দুপুর ১টার দিকেও পাতারটেক এলাকায় গোলাগুলি চলিতেছে। পুলিশের সোয়াত টিম ও এন্টিটেরোরিজম টিম অভিযানে অংশ নিয়েছে।

অপর দিকে সিটি করপোরেশনের হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান এলাকায় একতলা একটি বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালায় র‌্যাব-১। এ অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডর মহিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান এলাকায় একতলা একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দুই জঙ্গি নিহত হয়েছে। এখনো পর্যন্ত নিহতদের নামপরিচয় জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫