স্টাফ রিপোর্টার ॥
দীর্ঘদিন অনেক জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে গাজীপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেছেন। এ কমিটিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপিকে সভাপতি এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়েছে।
গত শনিবার রাতে (১০ আগস্ট) গণভবনে এক বৈঠকে সভানেত্রী এই নির্দেশনা দেন।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি পূর্বের কমিটির সভাপতি ছিলেন। ইকবাল হোসেন সবুজ সেই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইকবাল হোসেন সবুজ তৃণমূল থেকে উঠে আসা এক রাজনীতিক। একসময় ভাওয়াল সরকারি কলেজের ভিপি ছিলেন। নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগ এবং যুবলীগেরও।
দলের নেতাকর্মীরা জানান, ইকবাল হোসেন সবুজ দলের খুবই ত্যাগী নেতা হিসেবে সবার কাছে সমানভাবে পরিচিত। দলের নেতাকর্মীদের দুঃসময়ে তাঁকে সবসময় কাছে পাওয়া যায়।
গাজীপুর জেলা আওয়ামী লীগের কমিটি গঠন > মোজাম্মেল হক সভাপতি ও ইকবাল হোসেন সবুজ সম্পাদক
আপডেট :October 11, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
