স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল শুরু হয়েছে রাজধানীতে। সকাল ১০ টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি ধানমন্ডি লেকের কাছে প্রতীকী কারবালায় গিয়ে শেষ হবে।
মিছিলে অংশগ্রহণকারীরা হাতে লাল পতাকা এবং মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে ধানমন্ডি লেকের দিকে যাচ্ছেন। মিছিলের সামনে হাসান ও হোসাইন নামে দু’টি ঘোড়া রয়েছে। হোসাইন নামের ঘোড়াটি রক্তে রাঙানো রয়েছে।
এদিকে শিয়া সম্প্রদায়ের এ মিছিলকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সামনে ও পেছনে পুলিশি পাহারায় মিছিলটি ধানমন্ডি লেকের দিকে রওনা হয়েছে।
