Skip to content

ভারত সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

শাহজালাল (রহ.) বিমানবন্দর: ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস-বিমসটেক সম্মেলনে অংশ নিয়ে সোমবার ( অক্টোবর ১৭) দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা পৌনে এগারোটার দিকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটবিজি-১০৯২ ।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার দুই উপদেষ্টা এইচটি ইমাম ও ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন প্রমুখ।

এর আগে ভারতের স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি গোয়ার নেভাল বিমানবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে আসেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ্ম জইসওয়াল।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও মুম্বাইয়ে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার এ সময় উপস্থিত ছিলেন।

স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও স্থানীয় সংস্কৃতির উপস্থাপনার মধ্য নিয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫