Skip to content

বেসরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বাড়ানো হবে না

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: এমবিবিএস ও বিডিএস কোর্সে আগামী শিক্ষাবর্ষে কোনো বেসরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বাড়ানো হবে না বলে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করেন।

একই সাথে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনুমোদিত আসন সংখ্যার অতিরিক্ত ভর্তিকৃত শিক্ষার্থীর নিবন্ধন বাতিল করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

আগামীতে আসন বৃদ্ধির জন্য বেসরকারি কলেজের আবেদনের প্রেক্ষিতে পরিদর্শনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যৌথভাবে সিদ্ধান্ত নেবে।

এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, এর ব্যত্যয় ঘটালে অতিরিক্ত শিক্ষার্থীদের নিবন্ধন করা হবে না।

এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মেডিকেল কলেজের আসন সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহের পর ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫