স্টাফ রিপার্টার ॥
ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লা আওয়ামী জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে স্বাধীন ও তার স্ত্রী পারভীন এবং পরভীনের বড় বোন রেখা বাড়ি ফিরছিলেন। রাস্তায় টোণ্ডামেরুর লোকজন স্বাধীনকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে গেলে স্ত্রী ও তার বড়বোনও আহন হন। এরপর তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে এদিন রাতে আইসিইউতে স্বাধীনের মৃত্যু হয়।
মৃতের ভাগ্নে আশরাফুল ইসলাম জানান, শেখ স্বাধীন মনির ফতুল্লা থানার আওয়ামী জনতা লীগের সভাপতি। তার পিতার নাম মুসলেম শেখ, বাড়ি ফতুল্লা খানার রসুলপুর গ্রামে।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতের মরদেহ ঢামেকে মর্গে রাখা হয়েছে।
