Skip to content

বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’নামের ৩১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি ও বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব সদস্যদের জন্য সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫