Skip to content

গাজীপুরে চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে চতুর্থ শ্রেণি পড়ুয়া শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সৎবাবা বাদশা মিয়াকে (৪৮)গ্রেফতার করেছে পুলিশ।

২২ অক্টোবর শনিবার সকালে টঙ্গীতে গ্রেফতার হন ওই সৎবাবা। বাদশা মিয়া টঙ্গীর ব্যাংকের বস্তি এলাকায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশু স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ও মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তার মা গত ১৯ অক্টোবর সকালে শিশুটিকে বাসায় রেখে কারখানায় যান। এ সুযোগে সৎবাবা বাদশা মিয়া ওই শিশুটিকে ধর্ষণ করে।

টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, শিশুটির মা এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা করেছেন। পরে শনিবার সকালে বাদশা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫