Skip to content

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক আহত হওয়ায় ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

রোববার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন আলী জানান, সকালে কারখানায় যাওয়ার পথে এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হন।

পরে আশ-পাশের শ্রমিকরা এ ঘটনায় জেরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে তারা মহাসড়কে উপর  টায়ারে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অবস্থান করেন। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫