Skip to content

নির্ধারিত সময়েই হবে জেএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা ঠিক সময়েই অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বিগ্ন ও অনিশ্চয়তায় না ভুগতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পরীক্ষা শুরুর মাত্র ১২দিন আগে গত বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিতে অপারগতা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়কে উপানুষ্ঠানিক পত্র দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। ওই চিঠিতে এ দুই পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার কথা বলা হয়। এর পরিপ্রেক্ষিতে আজকের এ সংবাদ সম্মেলন।

শিক্ষামন্ত্রী বলেন, এখন খুবই অল্প সময় হওয়ায় আমাদের দিনরাত খাটতে হবে। তবে আমরা দায়িত্ব নিয়েছি। কারণ পরীক্ষাটা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, পরীক্ষা এবং ফলাফল যথাসময়ে হবে। এ নিয়ে যেন কেউ দ্বিধায় না থাকেন।

আগামী ১ নভেম্বর শুরু হবে এ দুই পরীক্ষা। শেষ হবে ১৭ নভেম্বর। আগে সিদ্ধান্ত ছিল, চলতি বছর থেকেই অষ্টম শ্রেণি স্তরের জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে হবে।

এবার এ দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১০ হাজার ১৫ জন। এর মধ্যে ছাত্রী ১২ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন আর ছাত্র ১১ লাখ ২৩ হাজার ১২৬জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫