Skip to content

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত সর্দার’ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু (৩৯) নিহত হয়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এসও রোড এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসোন দেলু শহরের নগর খানপুর এলাকার এলাকার মতিন ওরফে জমির বেপারীর ছেলে।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কমান্ডার এএসপি শিবলী সাদিক ও এএসপি আলেপ উদ্দিন জানান, দেলোয়ার হোসেন দেলুকে আটকের পর পাঠানটুলী এলাকাতে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে র‌্যাবের উপর গুলি ছুঁড়ে ও হামলা করে তার বাহিনীর লোকজন। র‌্যাবও পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় দেলু গুলিবিদ্ধ হন। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫