Skip to content

পরিচালকের উপর চটলেন প্রচী দেশাই

বিনোদন ডেস্ক ॥
এবার চটেছেন রক অনের নায়িকা প্রাচী দেশাই। ছবিতে তাঁকে বেশি দৃশ্যে দেখানো হয়ইনি। উপরন্তু লাইম লাইট কেড়ে নিয়েছেন শ্রদ্ধা কাপুর। পরিচালক ফারহান আখতারও গুরুত্ব দিচ্ছেন শ্রদ্ধাকে। ফারহান আখতারের হিট ছবি রক অনের সিক্যুয়ালের কাজ শুরু হওয়ার আগে থেকেই এই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। এই ছবি ঘিরে এখন নয়া বিতর্ক। শ্রদ্ধা কাপুরকে বেশি গুরুত্ব দিচ্ছেন পরিচালক ফারহান। ছবির প্রোমোশন থেকে কনর্সাট সবজায়গাতেই শ্রদ্ধাময় ফারহান। আর তাতেই গোঁসা হয়েছে প্রাচীর।

রক অনে মুখ্য চরিত্রে ছিলেন তিনি কিন্তু রক অন-২ তে ফারহান শ্রদ্ধা কাপুরকে নিয়েছেন। এতে আগেই চটেছিলেন নায়িকা । রাগে রক অনের কনর্সাটেই যাননি প্রাচী। একে ছবিতে তাঁর সামান্য কটা সিন তারপরে এহেন আচরণ। তবে খবর ছড়াতেই প্রাচী অবশ্য বলেন তার সঙ্গে ছবির নির্মাতাদের কোন সমস্যাই হয়নি। আর তা প্রমাণ করতে ছবির ট্রেলার লঞ্চে কো-স্টার শ্রদ্ধা কাপুরের সঙ্গে বেস্টির মতো ব্যবহার করেছেন। বির্তক এড়াতেই স্টেজে মেকআপের চেষ্টা প্রাচীর।

এর আগেও ছবির চিত্রনাট্যের কপিরাইট নিয়ে ঝঞ্চাটে পরেছিলেন ফারহান। পরে আমেরিকায় রক অন-২ এর শো বাতিল হয় পর্যাপ্ত টিকিট বিক্রি না হওয়ায়। এত কিছুর মধ্যে আবার নায়িকা সংবাদ। ফারহানের এলেম আছে বলতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫