Skip to content

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সীতাকুন্ড উপকূল অতিক্রম করছে

স্টাফ রিপোর্টার ॥
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি চট্রগ্রামের সীতাকুন্ড উপকূল অতিক্রম করছে। বন্দরগুলোতে সতর্কতা সংকেত কমিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়েছে।

এদিকে আবহাওয়ার উন্নতি হওয়ার কারণে ১২ ঘন্টা পর দেশের সব রুটে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ নাডার কারণে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে নাডার প্রভাব কেটে গেলে রোববার ( নভেম্বর ০৬) দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, রোববার ( নভেম্বর ০৬) ঘূর্ণিঝড় নাডা চট্টগ্রাম ও বরিশাল উপকূল অতিক্রম করবে।

তিনি বলেন, নিম্নচাপের ফলে উপকূলীয় দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উ”চতায় বায়ু তাড়িত জলোচ্ছ্বাস  হতে পারে।  এদিকে আবহাওয়া দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগর ও তৎসঙ্গ এলাকায় অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫