Skip to content

যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের নির্বাচন!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাত পোহালেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবার নির্বাচনকে ঐতিহাসিক বললে ভুল হবে না। কারণ দেশটির আড়াইশো বছরের ইতিহাসে শেষ পর্যন্ত কী একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে পাওয়া যাবে? নাকি মার্কিনিরা রিপাবলিকান প্রার্থীকে বেছে নেবে? এসব প্রশ্নেরই উত্তর মিলবে একদিন পরই। মার্কিন নির্বাচন নিয়ে এ উত্তেজনা যেন গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন না হয়ে যেন গোটা বিশ্বের নির্বাচনে পরিণত হয়েছে।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচন নিয়েও উত্তেজনার কমতি ছিল না বিশ্বে। সেই ইতিহাসের ধারাবাহিকতা কী এবারও থাকবে। সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। কৃষ্ণাঙ্গ নাকি শেতাঙ্গরা নির্বাচনের ফলাফল তারা নির্ধারণ করবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। হাতে গোনা কিছু আমেরিকার মুসলিম নাগরিকরারা ছাড়া কেউ ট্রাম্পকে ভোট দেবেন না এমনই তথ্য ওঠে এসেছে নানা জরিপে। যদিও তারা মোট মার্কিন ভোটারের মাত্র এক শতাংশ।
এছাড়া রয়েছে অভিবাসী ভোটার। মেক্সিকান ও লাতিন অভিবাসীর সংখ্যা নেহাত কম নয়। ট্রাম্পের অভিবাসন বিদ্বেষী অবস্থানের কারণে তাদের ভোটও হিলারির ঝুলিতে পড়বে। তবে দুঃখের বিষয় হলো সবচেয়ে বেশি বৈষ্যমের শিকার হওয়া হিস্পানিক অভিবাসীরা ভোটার নয়।
লেবার ইউনিয়ন সব সময় ডেমোক্র্যাটদেরই ভোট দিয়ে আসছে। তবে শ্রমিক ইউনিয়নে কট্টর ডেমোক্র্যাট ভোটারদের মধ্যেও বেশ কিছু সংখ্যক ভোটার ট্রাম্পকে ভোট দেবেন বলে জানা গেছে।
তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মেরুকরণ দেখা যাচ্ছে। যা আগে কখনও দেখা যায়নি। ২০০৮ সালের নির্বাচনের সময় বাঙালি, অভিবাসী, সংখ্যালঘুরা মোটামুটি ওবামাকেই ভোট দিয়েছিলেন। তার অন্যতম প্রধান কারণ হয়তো বিনা কারণে ইরাকে বুশের আগ্রাসন। এ যুদ্ধ রিপাবলিকনাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিল।
মজার বিষয় হলো কট্টার হিন্দুত্ববাদীরা ট্রাম্পের পক্ষে প্রচার চালাচ্ছেন। কারণ ট্রাম্পের মুসলিম বিরোধিতা তাদের দর্শনের সঙ্গে মিলে যায়। মার্কিন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এখন একজন রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষমতায় আসলে যে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হবে এবং নুতন যুদ্ধ শুরু হতে পারে তা বুঝতে পারছেন না কট্টরপন্থীরা।
যদিও শেষ মুহূর্তে হিলারি ও ট্রাম্পের মধ্যকার ব্যবধান অনেকে কমে এসেছে। তারপরও হিলারির সমর্থক ও উদারপন্থীদের আশা ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কম। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, কলোরাডোর মতো বড় বড় অঙ্গরাজ্যগুলোয় যদি হিলারি জয়ী হন তাহলে প্রেসিডেন্ট হতে দরকার ২৭২ ইলেকটোরাল ভোট পেতে ডেমোক্র্যাট প্রার্থীর খুব অসুবিধা হওয়ার কথা নয়। আর অপেক্ষার প্রহর গোনা। সূত্র: হাফিংটন পোস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫