Skip to content

ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, বাংলাদেশে আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৯ নভেম্বর) সই করা একটি শুভেচ্ছা পত্রে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি ট্রাম্পকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনার এই বিজয় আমেরিকার জনগণের সেবার জন্য আপনার অসাধারণ নেতৃত্বের গুণাবলীরই প্রকাশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে আন্তরিক পরিবেশে কাজ করতে পারবো বলে মনে করি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়তে আমরা একসঙ্গে কাজ করবো।

চিঠিতে প্রধানমন্ত্রী ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান।

তিনি বলেন, দুই পক্ষের সুবিধাজনক সময়ে এ সফর করে আপনি বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে তা নিজ চোখে দেখতে পারবেন।

ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা এবং যুত্তরাষ্ট্রের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী- দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ২৯০ ইলেক্টোরাল কলেজের ভোট পেয়ে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২৩২ ইলেক্টোরাল কলেজ। একই সঙ্গে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান শিবির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫