Skip to content

আজ আদালতে যাবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এই মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার দিন ধার্য রয়েছে। গত ৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদকে আংশিক জেরার পর এই দিন ধার্য করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট্রের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন-মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এই মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। গত ৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ওইদিন জেরা শেষ না হওয়ায় মামলার নতুন দিন ধার্য করেন আদালত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫