স্টাফ রিপোর্টার ॥
পরোয়ানা ছাড়া গ্রেপ্তার (৫৪ ধারা) ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ধারা (১৬৭ ধারা) সংশোধনে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, রায়ের কপিতে বিচারপতিদের স্বাক্ষরের পর মঙ্গলবার এ রায় প্রকাশ করা হয়। কিছুক্ষণের মধ্যে রায় সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে দেওয়া হবে।
এর আগে গত ২৪ মে ৫৪ ধারা নিয়ে হাইকোর্টের রায়ের বিরদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
