Skip to content

দীপন-নিলয় হত্যা মামলায় ‘জঙ্গি নেতা’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, দীপন ও নিলয় হত্যায় জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের এক নেতাকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ডিএমপি। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয়ও জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানাতে আজ ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফের আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫