Skip to content

পরিচয় পাওয়া গেছে নিহত ৫ পুলিশ সদস্যের

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বগুড়ার শেরপুর উপজেলায় সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশসহ ৭ জন নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৫ পুলিশ সদস্যসহ ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তবে নিহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি।

নিহত পুলিশ সদস্যরা হলেন, শাহজাহান (৩৫), প্রণব (৩২), আলমগীর (৩৩), সামসুল (৩০), সোহেল (৩২) ও ঝাড়ুদার শ্যামল (৪২)। তাদের সবাই কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, বগুড়াগামী সারবোঝাই ট্রাক উক্ত স্থানে পৌঁছালে ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম পুলিশ লাইন থেকে ছেড়ে আসা পুলিশ সদস্য বহনকারী অপর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ৪ পুলিশ সদস্য নিহত হন। বাকিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫