Skip to content

সর্বকালের সবচেয়ে গরম বছর ‘২০১৬’!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
শুধুমাত্র প্রথম ৯ মাসের তথ্য দিয়েই বিজ্ঞানীরা ৯০ শতাংশ নিশ্চিত ২০১৬ উষ্ণতম বছরের রেকর্ড ভাঙবে। বিশ্ব আবহাওয়া সংস্থার বিজ্ঞানীরা এ ধারণা করছে।

এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের তাপমাত্রা বিগত যেকোন বছরের প্রথম ৯ মাসের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশী ছিল। বিশ্ব আবহাওয়া সংস্থা জানায়, এ বছরের বাকি সময়ের তাপমাত্রাও ২০১৫ সালের তুলনায় অনেক বেশি থাকবে। এর অন্যতম কারণ চরম ভাবাপন্ন বাতাসের প্রভাব হলেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ বায়ুমন্ডলে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইডের নির্গমন।

২০১৬ সালের শুরুতেই মরক্কোতে এক সম্মেলনে জলবায়ুর অবস্থা এবং দ্রুত পরিবর্তনের প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে, প্যারিসে জলবায়ু বিষয়ক চুক্তি হয় এ বছর।

বিশ্ব আবহাওয়া সংস্থা এক নথিতে জানায়, ১৯৬১-১৯৯০ সালের গড় তাপমাত্রার তুলনায়, এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্তই তাপমাত্রা ০.৮৮ গুণ বেশি ছিল। ২০১৫ সালের বাৎসরিক তাপমাত্রা ছিল ১৯৬১-১৯৯০ সালের গড় তাপমাত্রার তুলনায় ০.৭৭ গুণ।

এ বছরের বাকি আরো ২ মাস, ২০১৬ সালের তাপমাত্রা ২০১৫ সালের তাপমাত্রার রেকর্ড ভাঙার জন্যই এগিয়ে যাচ্ছে, নতুন বছর নতুন রেকর্ড তৈরি করছে। ২০১৪ সালে তাপমাত্রার রেকর্ড ২০১৫ সাল ভেঙেছিল, ২০১৬ সালও একই ঘটনার সৃষ্টি করছে, জানান বিশ্ব আবহাওয়া সংস্থার পরিচালক পিটারি টালস।

তিনি আরো বলেন, এ বছর উত্তর মেরুর গড় তাপমাত্রা রাশিয়ার অংশে ৬-৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং আলাস্কা ও কানাডার দিকে বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। বড় ধরনের তাপমাত্রা বৃদ্ধি অনেকটাই বিরল, এটা সামনের দিনগুলোতে দ্রুত সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি ও বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাবার ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ মেরু এবং উত্তর মেরুর গ্রিনল্যান্ডে ইতোমধ্যেই এ বছরের শুরুতে গলতে শুরু করেছে।

যুক্তরাজ্যের জলবায়ু সংস্থার প্রধান, ডক্টর পিটার স্টট বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব চরম আকার নিয়েছে। এক ডিগ্রি বৃদ্ধি শুনতে অনেক অল্প মনে হয়, তবে জলবাযুর তাপমাত্রার ক্ষেত্রে তা অনেক বড় ও আশঙ্কাজনক ব্যাপার।

বিশ্ব আবহাওয়া সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, এখন পর্যন্ত ১৭টি উষ্ণতম বছরের ১৬ টি বছরই এ শতকের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫