স্টাফ রিপোর্টার ॥
ওভারব্রিজ নির্মাণের দাবিতে রাজধানী যাত্রাবাড়ীর শনির আখড়ায় মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছে দনিয়া কলেজের ছাত্ররা। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে তারা।
মহাসড়কে অবস্থানের কারণে রাজধানী ঢাকার সঙ্গে আশাপাশের এলাকাসমূহ ও দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কোন ধরনের যানবাহন রাজধানীতে প্রবেশ করতে পারছে না কিংবা রাজধানী ছেড়ে যেতে পারছে না। সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসব যানবাহনের যাত্রীরা বড় ধরনের বিপাকে পড়েছেন।
