Skip to content

নাসিরনগরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল হোসেন চোকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলা সদরে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে তিনটি ও পুলিশের পক্ষ থেকে দু’টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আড়াই সহস্রাধিক লোককে আসামি করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথক দু’টি এবং পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫