Skip to content

বিনা বিচারে বন্দিদের তালিকা চেয়ে চিঠি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দেশের বিভিন্ন কারাগারে বিনা বিচারে পাঁচ বছরের বেশি সময় ধরে যত বন্দি রয়েছেন তাদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস।

সব কারাগারের সিনিয়র জেল সুপার ও জেল সুপারের কাছে পাঠানো এ চিঠিতে ১০ বছর ও পাঁচ বছর ধরে থাকা বন্দিদের আলাদা তালিকা দিতে বলা হয়েছে।

এদিকে, দরিদ্র বিচার প্রার্থীদের সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় আইনী সেবা দেওয়ার তথ্য জুমআর নামাজের সময় জনগণকে জানানোর জন্য দেশের সব মসজিদের খতিবদের প্রতি অনুরোধ জানাতে ইসলামিক ফাউন্ডেশনকে পৃথক চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস।

দেশের উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি সেবা দেওয়ার বিষয়ে দেশে প্রচারের অংশ হিসেবে এ চিঠি পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের সদস্য সচিব ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা স্বাক্ষরিত ১৫ নভেম্বর এ চিঠি পাঠানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫