Skip to content

বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জমি কিনছে ভারত সরকার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি কিনছে ভারত সরকার। পশ্চিমবঙ্গেওর চব্বিশ পরগোনা ও নদীয়ায় ১৯৭ একর জমি কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ।

সোমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা কৃষকদের কাছ থেকে জমি ক্রয়ের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে জমি কিনবে ।

এই প্রকল্পটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে।  কেন না, সাধারণত কেন্দ্রীয় সরকার কোন প্রকল্পের জন্য রাজ্য সরকারের সহায়তায় জমি ক্রয় করলেও এবারই প্রথম কেন্দ্রীয় সরকারের প্রকল্পে জমি কিনবে কোন রাজ্য সরকার।

সরকার ভূমি অধিগ্রহণের নোটিশ পাঠালে জমির মালিকের নামমাত্র ক্ষতিপূরণে জমি দিয়ে দেওয়া ছাড়া আর কোন উপায় না থাকলেও সরকার জমি ক্রয় করার সিদ্ধান্ত নেয়ায় জমি মালিকের আর্থিক ক্ষতি অনেকটা কমে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহাসড়ক নির্মাণ প্রকল্পের জন্য জাতীয় মহাসড়ক আইন ১৯৫৬ সালের অধীনে ভূমি অধিগ্রহণ করেছিল।

বাংলাদেশ সীমান্তে  বেড়া দেওয়ার ক্ষেত্রে ভূমি অধিগ্রহণে নতুন আইন প্রণয়ন না করায়, কেন্দ্রীয় সরকারের পক্ষে ভূমি অধিগ্রহণের এখতিয়ার নেই। তাই রাজ্য সরকারকে দিয়েই সীমান্তে বেড়া দিতে প্রয়োজনীয় জমি সংগ্রহ করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫