স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খানকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে।
