প্রেসবিজ্ঞপ্তি ॥
গত ২৫ নভেম্বর শুক্রবার বাদ জুমা মায়ানমারে শিশু, নারীসহ মুসলমানদের উপর পাশবিক নির্যাতন ও গণহত্যা বন্ধের প্রতিবাদে যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও শ্যামপুর থানা উলামা-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তা হতে কাচঁপুর ব্রীজ পর্যন্ত ১২ কি:মি: দৈর্ঘ বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ঢাকার বিভিন্ন মসজিদ ও মাদরাসা হতে হাজার হাজার মুসল্লি ও আলেম সমাজ প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে মিছিলে মিছিলে গোটা এলাকা মুখরিত করে তোলেন। বিভিন্ন স্থান হতে বহু মিছিল মানববন্ধনে শরীক হয়। এক পর্যায়ে মানববন্ধনটি কাজলা পেট্রোল পাম্প সংলগ্ন ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত বিশ্বসেরা হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল এর সম্মূখ অংশটি বিশাল সমাবেশে রূপনেয়। ধারাবাহিকভাবে নেতৃবৃন্দের বক্তৃতা ও জনতার শ্লোগানে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠে। উক্ত মানববন্ধনে মুফতি সুলতান আহমদের উপস্থাপনায়, জামিয়াতু ইব্রাহীম মাদরাসার শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান, শনির আখড়া রশিদিয়া ইব্রাহীমিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হাসান, বিশ্বসেরা হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যামনাল এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল উস্তাজুল হুফ্ফাজ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী, মুহাম্মদপুর বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মাওলানা আব্দুল আউয়াল, বিশ্বরোড মসজিদের খতীব মাওলানা গোলাম কবির চৌধুরী আল আজহারী, দনিয়া বাজার বড় মসজিদের খতিব মাওলানা আবুল হাসান শামছুল হুদা, ভাঙ্গাপ্রেস মারকাজুল ইলমী মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান [খুলনার হুজুর], খাদেমুল ইসলাম মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা আজিজুর রহমান, ছনটেক মহিলা মাদরাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হাসান রহমানি, মুরাদপুর মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল আজিজ, শেখদি আল হেরা মসজিদের খতিব মুফতি শামছুল আলম, কেন্দ্রীয় নেতা খায়রুল ইসলাম অরুন, ডেমড়া পশ্চিম গাওঁ মাদরাসার মোহতামিম মুফতি মুহাম্মদ উল্লাহ হুসাইনি, মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ ইদ্রিস, জিননুরাইন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল্লাহ, বাইতুল ফালাহ মসজিদের খতিব জামিয়া রাহমানিয়া দারুল ইসলাম এর প্রিন্সিপাল মুফতি উজায়ের আমিন, নদওয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুস ছামাদ, নূরুল কোরআন মাদরাসার মোহতামিম মাওলানা জসীম উদ্দীন মক্কি, ধুলাইপাড় জামিয়াতুল আবরার মাদরাসার মোহতামিম মাওলানা এমদাদুল হক, আয়শা সিদ্দিকা মাদরাসার মাওলানা শোয়ায়িব, মুন্সিগঞ্জ বাদশাহী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আমজাদ হুসাইন, ইসলামি ল’ রির্চাস সেন্টারের মাওলানা শহীদুল ইসলাম, দারুল উলূম মাদরাসার মাস্টার ইব্রাহিম খলিল মোল্লা, বক্তরা অনতিবিলম্বে মায়ানমারের মুসলিম গণহত্যা বন্ধ করে মায়ানমারের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে করার জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ জানান। রোহিংঙ্গা মুসলমানদের উপর সূচি সরকার ও তার সন্ত্রাসী সেনা বাহিনি কর্তৃক অমানবিক ও পাশবিক নির্যাতন বন্ধ করে তাদের নিরাপত্তার জন্য এদেশের সিমান্ত খোলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান। ওআইসির নিরব ভ’মিকায় গভির উদ্বেগ প্রকাশ করেন এবং বিশ্ব মুসলিম নেতাদের অনতিবিলম্ভে নির্যাতিত মুসলিম রোহিঙ্গাদের যাবতীয় চিকিৎসা প্রদান করে তাদের জীবন রক্ষা করার জন্য দ্রুত এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে কাচঁপুর ব্রীজ পর্যন্ত উলামা-জনতা ঐক্য পরিষদের মানববন্ধন
আপডেট :November 27, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
