Skip to content

‘নারীদের মহীয়ান করেছেন শেখ হাসিনা’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নারীদের মর্যাদা প্রতিষ্ঠাই করেননি নারীদের মহীয়ানও করেছেন।

শনিবার দুপুরে রাজধানীর শিশু একাডেমির মুক্তমঞ্চে সমকাল সুহৃদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও জাতীয় সংসদের স্পীকার নারী উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, নারীরা যেমন সেনাবাহিনী, পুলিশসহ প্রতিটি ক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করছে তেমনি গার্মেন্টে কাজ করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন।

স্বপ্ন সাহস অঙ্গিকারে ‘মর্যাদায় গড়ি সমতা, বন্ধ করি নারী ও কন্যা শিশুর প্রতি সকল সহিংসতা’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে জাতীয় দৈনিক সমকাল। মর্যাদায় গড়ি সমতা প্রচারাভিযানের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন, ইউকেএইড, মাত্রা এতে সহযোগিতা করে।

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এতে সভাপতিত্ব করেন। উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- কবি কাজী রোজী এমপি, বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি হেলাল হাফিজ, নারী নেত্রী আয়শা খানম, শারমীন মুরশিদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ও সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজিজ। সমাবেশে সাহিত্যিক, সাংবাদিক, সংগীতশিল্পী, অভিনেতা ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫