স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ২৭টি ওয়ার্ডে ২৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
সাংবাদিকদের একথা জানান রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। তিনি বলেন, ৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর তাদের নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যেই ৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ টি দল পুরো নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করছেন। রিটার্নিং কর্মকর্তা আরো জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সবগুলো নির্বাচন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে।
আজ (০৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।আগামীকাল ৫ ডিসেম্বর দেয়া হবে প্রতীক বরাদ্দ। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর।
