Skip to content

খালেদার প্রস্তাবে যা বললেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপির সমালোচনা করে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন আছে, নির্বাচনও হচ্ছে। তারা (বিএনপি) আজ নির্বাচনে যাবে, কাল অংশ নেবে না। নির্বাচনে যখন জয়ী হয়েছে তখন ভালো, আর হারলেই ভালো না। নির্বাচনে অংশ নেবে না। বলবে ভালো না।

প্রধানমন্ত্রী বলেন, তার (খালেদা জিয়া) নির্দেশে দেশব্যাপী মানুষকে পুড়িয়ে হত্যা, হামলা করা হয়েছে। এখন তিনি প্রস্তাব দিচ্ছেন। আগে মানুষ হত্যার জবাব দেন, পরে প্রস্তাব নিয়ে কথা হবে।

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এসব কথা বলেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, পাঁচটি সিটি নির্বাচনে জিতেছিল বিএনপি,তখন নির্বাচন কমিশন নিয়ে কথা বলেনি কেন?

শেখ হাসিনা আরো বলেন, উনার (খালেদা জিয়া)প্রস্তাব উনি দিয়েছেন, রাষ্ট্রপতিকে বলুক, রাষ্ট্রপতি পদক্ষেপ নিবেন। আমাদের এ বিষয়ে কিছু করার নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫