Skip to content

ধামরাইয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সাভারের ধামরাই এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হানিফ নামে এক ডাকাত নিহত হয়েছেন।

সোমবার (০৫ ডিসেম্বর) ভোরে ধামরাইয়ের সানারো ঝাউকা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি জানান, ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস।

তিনি বলেন, ওই ডাকাতের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা ছিলো। সোমবার ভোরে গ্রেফতার করতে গেলে হানিফ পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ জীবন রক্ষায় পাল্টা গুলি ছুড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫