চট্টগ্রাম প্রতিনিধি ॥
জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামের কর্নেলহাটের একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যবে। এখন পর্যন্ত তিন জনকে আটকের দাবি করেছে র্যাব। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে এই অভিযান শুরু করে র্যাব। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এদিকে সন্ত্রাসীরা বাড়িটিতে ভেতর থেকে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। ঘটনাস্থলে ছিলেন র্যাবের বোমা বিশেষজ্ঞ টিম। আটককৃত জঙ্গীরা হরকাতুল জিহাদের সদস্য বলে দাবি করছে র্যাব।
চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহাম্মেদ বলেন, অভিযান চলছে। অস্ত্রসহ তিন জঙ্গিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
