স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি যাওয়ার ঘটনায় জড়িত ব্যাংকটির অভ্যন্তরীণ চক্রকে শনাক্ত করা হয়েছে।
সিআইডি’র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ ব্যাংকের এই অভ্যন্তরীণ চক্রটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে ব্যাংকের সিস্টেমগুলো দুর্বল করেছে। চক্রটিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
