Skip to content

অভিজাত ক্লাবে হাউজি-কার্ড খেলার ওপর হাইকোর্টের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দেশের ১৩ অভিজাত ক্লাবে হাউজি, ডাইস ও কার্ড খেলার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

ঢাকা ক্লাবের আবেদেনের শুনানি নিয়ে রোববার (১১ ডিসেম্বর) হাইকোর্টের এ স্থগিতাদেশের রুল নিষ্পত্তি করতে উভয়পক্ষকে এ নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

গত ৪ ডিসেম্বর জনস্বার্থে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ড খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেন হাইকোর্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫