স্টাফ রিপোর্টার ॥
আওয়ামীলীগ আর বিএনপি দেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল। বছরের প্রায় ৩৬৫ দিনেই দুই দলের নেতাদের মধ্যে চলে বাকযুদ্ধ। আর নির্বাচনী মাঠেতো কোন কথাই নেই। কিন্তু এবার ভিন্ন চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার যুদ্ধে।
নির্বাচনী প্রচারে নামা আওয়ামীলীগ প্রার্থী সেলিনা হাযাৎ আইভীর সঙ্গে হাত মিলিয়ে সৌজন্যবোধ দেখাচ্ছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।
অরন্য মামুন নামের এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি তার প্রোফাইলে পোষ্ট করে সেখানে লিখেছেন, ‘ছবিটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার সময় তোলা হয়েছে। একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হাযাৎ আইভী, আরেকজন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। পরস্পর পরস্পরের সঙ্গে ভোটের ময়দানে কথা বলছেন। স্বস্তির ছবি দেখলে ভাল লাগে।
