Skip to content

আইন ও প্রশাসন প্রশিক্ষণ সরকারি দায়িত্ব পালন এগিয়ে নেবে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আইন ও প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ বিসিএস ক্যাডারদের সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ৯৭ ও ৯৮ তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এদেশ আমাদের। স্বাধীন দেশ। এদেশকে আমরা গড়ে তুলতে চাই। বিজয়ী দক্ষ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আইন ও প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারদের আইন ও প্রশাসন বিষয়ে জ্ঞান জরুরি। উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক হবে।

শেখ হাসিনা বলেন, পূর্ব পাকিস্তানে আমরা ছিলাম অবেহলিত। প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রে এখন আমরা আছি। কিন্তু সেসময় বাঙালিরা ছিল না। পাকিস্তান আমলে সব ক্ষেত্রেই বাঙালিরা ছিল অবহেলিত।

বিরাট বৈষম্য ছিল সেসময়। কোনো বড় পদ বাঙালি কখনও পায়নি। বাঙালিদের সবসময় অবেহলা করতো। মনে করতো বাঙালিরা আবার কি করবে। সেই বাঙালিদের কাছেই পাকিস্তানিররা একাত্তরে পরাজিত হয়।

একাত্তরের সেই যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলেন বঙ্গবন্ধু। ১ কোটির বেশি মানুষ শরণার্থী ছিল। সম্পূর্ণ একটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে দেশকে গড়ে তোলেন জাতির পিতা।– বলেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫