যশোর প্রতিনিধি ॥
যশোর উপশহর এলাকায় চ্যাং হিং সং (৪৫) নামে এক চীনা নাগরিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
নিহত চ্যাং হিং সং ইজিবাইকের ব্যাটারির আমদানীকারক ছিলেন। এই ব্যবসার কারণে তিনি দীর্ঘদিন ধরে যশোর উপশহর এলাকার মহিলা কলেজের পাশে হামিদা ভিলা নামের তিনতলা একটি বাড়ির নীচতলায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে চ্যাং হিং সং নিখোঁজ রয়েছে মর্মে থানায় অভিযোগ করতে যান তার ব্যক্তিগত সহকারী নাজমুল। এসময় পুলিশের সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে ওই বাড়ি থেকে চ্যাং হিং সং-এর লাশ উদ্ধার করে। এসময় নাজমুলের ভাইপো মুক্তাদিরকেও আটক করে পুলিশ। আটক নাজমুল ও মুক্তাদিরের বাড়ি নেত্রকোণা জেলায়। টাকা আত্মসাতের জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে চ্যাং হিং সং-এর স্ত্রী টেমু লাই এন যশোর পৌঁছেছেন। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছে।
যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার
আপডেট :December 15, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
